ছবি: সংগৃহীত
অপরাধ

আনোয়ারায় একই রাতে দুই পরিবারের ৩ গরু চুরি

চট্টগ্রাম ব্যুরো:

আনোয়ারা উপজেলাতে একই রাতে দুই পরিবারের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বারশত ইউনিয়নের মিন্নত আলী দোভাষীর হাট এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত পরিবার দুটি হলো—স্থানীয় কামলা উদ্দিন ও একই এলাকার মোহাম্মদ আইয়ুবের পরিবার।

ভুক্তভোগী কামলা উদ্দিনের ছেলে মোহাম্মদ ফোরকান জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে গোয়ালঘরে তালা দিয়ে তারা ঘুমাতে যান। ভোরের দিকে পাশের বাড়িতে একটি গরু চুরির খবর পেয়ে তিনি নিজ গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালা কাটা এবং দরজা ভাঙা। পরে খোঁজ নিয়ে দেখা যায়, তাদের দুটি গরুও চুরি হয়েছে।

এ ঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছ...

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা আর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা