ছবি: পুলিশের সৌজন্যে
অপরাধ

ডাকাতির আগেই পুলিশের জালে ৭ ডাকাত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজন কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার গভীর রাতে নগরের রেলস্টেশন এলাকার ৭ নম্বর পার্কিয়ের একটি খোলা স্থান থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রাত সাড়ে ১১টার দিকে ওই সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সাইজের তিনটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— আইয়ুব আলী, মো. বাবুল, মো. নীরব, মো. রনি, মো. বেলাল হোসেন, মো. রিপন ও মো. তারেক। তারা সবাই কোতোয়ালী, নিউ মার্কেট ও চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় সক্রিয় ও পরিচিত ডাকাত হিসেবে পুলিশের তালিকাভুক্ত। প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন তথ্যের ভিত্তিতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার ফলেই ডাকাতির আগেই তাদের আটক করা সম্ভব হয়েছে। নগরের আইনশৃঙ্খলা রক্ষায় কোতোয়ালী থানা পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার।

নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জে তালাবদ্ধ একটি ঘর থেকে বর্ষা আক্তার (২০) নামে একজন...

রাজবাড়ীতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

“মানবতার সেবায় ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্...

মৃত্যু পথযাত্রী বরেণ্য রাজনীতিক তোফায়েল আহমেদের বিরুদ্ধে চার্জ গঠন

দুই যুগ আগে এক কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব...

অধ্যাপক আলমোজাদ্দেদী ঢাবির নয়া প্রো-ভিসি (প্রশাসন)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগ দিয়েছেন...

ভোলার নদীতে ইলিশের আকাল।। হতাশা নিয়ে ফিরছে জেলেরা 

দুইমাস দীর্ঘ বিরতি শেষে বুকভরা আশা নিয়ে ইলিশ শিকারে গিয়ে খালি হাতে ফিরছে ভোলা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা