সারাদেশ

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার।

তারেকুর রহমান রিপন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জে তালাবদ্ধ একটি ঘর থেকে বর্ষা আক্তার (২০) নামে একজন গার্মেন্টস কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি গলাকাটা এবং হাত পা ও মুখ বাধা অবস্থায় ছিল।
বুধবার রাতে সিদ্বিরগঞ্জের পুর্ব নিমাইকাশারী এলাকার একটি বাড়ী থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের বর্ণনা মতে গত কয়েক দিন যাবৎ ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।গতকাল সন্ধ্যার সময় ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ এসে ঘরের তালা ভেঙ্গে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।
নিহত বর্ষা আক্তার ঢাকার দক্ষিণ কেরানীগণ্জের মামুনের স্ত্রী।তারা আদমজী ইপিজেডে একটি পোষাক প্রস্তুত কারখানায় কর্মরত ছিলেন।নিহত বর্ষার স্বজনেরা জানান,তিন দিন আগে বর্ষার সাথে তাদের শেষবার কথা হয়,এর পর থেকে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
বর্ষার মা সুলতানা বেগম জানান,বর্ষার স্বামী মামুনের আগের একটি স্ত্রী আছে।এ নিয়ে বর্ষার সাথে মামুনের প্রায়ই ঝগড়া বিবাদ হয়।মাসখানেক আগে বর্ষার সাথে মামুনের ঝগড়া হলে মামুন এ বাসায় আসা যাওয়া কমিয়ে দেয়।
ঘটনার পর থেকে বর্ষার স্বামী মামুনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
সিদ্বিরগঞ্জ থানার এএসআই মামুন খালাসী বলেন,হত্যা রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

উলিপুরে ব্রিজ ভেঙে ৩ বছর, ঝুঁকিতে ২০ হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুরে গুরুত্বপূর্ণ একটি ব্রিজ ভেঙে যাওয়ার প্রায় তিন বছর পেরিয়ে...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা