জাতীয়

সকল খাল অবৈধ দখলমুক্ত করা হবে: এ্যানী

আমার বাঙলা ডেক্স

খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশে খালগুলো অবৈধ দখলমুক্ত করা হবে। বিগত সরকার দীর্ঘদিন খাল খনন কর্মসূচি হাতে না নেওয়ায় অনেক জায়গায় খালপাড়ে জমি দখল হয়েছে। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাল খননের যুগান্তকারী কর্মসূচি নতুন উদ্যোমে শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে খাল খননসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন। বর্তমান সরকার নতুন করে আবারো খাল খনন কর্মসূচি শুরু করেছে। নতুন উদ্যোমে এই খাল খনন কর্মসূচির ফলে দেশে খালগুলোর অবৈধ দখল বন্ধ হবে। এতে দেশের জনগণ উপকৃত হবেন। তবে কিছু কিছু জায়গায় অবৈধভাবে দখল করা খাল উদ্ধারে আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে। এজন্য আমরা প্রশাসনের সহযোগিতা নেব।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ নতুন আঙ্গিকে, নতুন করে শুরু করতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাই। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক সলিমুল্লাহ সেলিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে মন্ত্রী চাঁদপুর সদরের কুমারডুগি ঘোষের হাট এলাকায় প্রধানমন্ত্রী যে খাল উদ্বোধন করবেন সেই বিশ্বখাল এলাকা পরিদর্শন করেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

প্রতিমন্ত্রীর আগমনে সাকোয়া বাজারে ফুটবল টুর্নামেন্ট

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে পানি সম্পদ মন্ত্রণালয়...

শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা আর...

উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলের লজ্জার  রেকর্ড বাংলাদেশের নারী ফুটবল দলের

ক্রীড়া প্রতিবেদক জাপানের আইচি ও নাগোয়াতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারী ফ...

সাভারে পৃথক অভিযানে ৮ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে আট মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢ...

নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা