ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে ভোটের দায়িত্ব থেকে ফেরার পথে আনসার সদস্য নিহত, আইসিইউতে ২

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে কর্ণফুলী টানেলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)–এর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া পাঁচজন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দায়িত্ব শেষে ফেরার সময় আনসার সদস্যদের বহনকারী যানবাহনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে কয়েকজন সদস্য গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মো. আব্দুল জব্বার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে তিনি জানান।

নিহত মো. আব্দুল জব্বার সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাসানপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মো. দবির উদ্দিন সরদার ও মাতা মোছা. খোরমিদা নিশা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

গাঁজা সেবনে উশৃঙ্খল আচরণ, মনোহরদীতে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের প্রতাপ মহল এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্...

ইরান যুদ্ধের পর হরমুজ দখলের ঘোষণা ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে মার্কিন ভূ...

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্...

দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস

মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

একদিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা দাম বাড়ার পর গতকাল শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছ...

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ

তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ২০০ রানের লিড নেওয়া। সকালের আর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা