ছবি: সংগৃহীত
অপরাধ

চট্টগ্রামে জানালার গ্রিল কেটে মসজিদে চুরি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার বহদ্দারপাড়া এলাকায় অবস্থিত তাজন বিবি জামে মসজিদ থেকে সাউন্ড সিস্টেম চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ফজরের আজান দিতে গিয়ে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. নোমান চুরির বিষয়টি টের পান। তিনি জানান, মসজিদে গিয়ে দেখেন দুটি ব্যাটারি, দুটি অ্যাম্প্লিফায়ার এবং একটি স্পিকার নেই। এছাড়া মসজিদের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশের আলামত পাওয়া গেছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ শহীদুল আলম বলেন, চুরি যাওয়া সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছ...

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা আর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা