ছবি: সংগৃহীত
অপরাধ
র‍্যাব বলছে, বিস্তারিত জানানো হবে প্রেস ব্রিফিংয়ে

চট্টগ্রামে যুবক গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের দাবি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযানের সময় তার কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বাহিনীটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের ১৮৫/এ, আরেফিন নগরের ‘আল ভারাকা হাইটস’ নামের একটি ভবনে অভিযান পরিচালনা করে র‍্যাব-৭। এ সময় একরাম সুলতান নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার ব্যক্তিগত গাড়িচালককেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক র‍্যাবের একটি সূত্র দাবি করেছে, গ্রেপ্তার একরাম নিহত শীর্ষ সন্ত্রাসী সরোয়ারের সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার একটি মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়া একটি অপহরণের অভিযোগ বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। সম্প্রতি এক ব্যবসায়ীকে ফোনে হুমকি ও অশালীন ভাষায় কথা বলার অভিযোগে নগরীর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে র‍্যাব-৭–এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে শিগগিরই প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে গ্রেপ্তার একরামের স্ত্রী অভিযোগ করেছেন, তার স্বামী বাসায় অবস্থান করছিলেন এবং বাসায় কোনো ধরনের অস্ত্র ছিল না। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার স্বামীকে ফাঁসানো হয়েছে। নিজেকে গর্ভবতী উল্লেখ করে তিনি বলেন, বাসার ভেতরের অবস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করতে চাইলে র‍্যাব সদস্যরা তাতে বাধা দেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধ...

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি কর...

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি কর...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধ...

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা