ছবি: সংগৃহীত
সারাদেশ
টেকনাফ সীমান্তে আতঙ্ক:

মিয়ানমারের ভেতরে টানা গোলাগুলি, বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ

চট্টগ্রাম ব্যুরো:

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে টানা গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী এলাকায়। শুক্রবার (৯ জানুয়ারি) রাত থেকে হোয়াইক্যং উত্তর পাড়া সীমান্তে শুরু হওয়া এই গোলাগুলি শনিবার (১০ জানুয়ারি) সকাল পর্যন্ত শোনা গেছে। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিলেও পরিস্থিতি সামাল দিতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোলাগুলির ঘটনাগুলো মিয়ানমারের অভ্যন্তরে ঘটছে। উখিয়ার ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “মিয়ানমারের ভেতরে কোনো অভ্যন্তরীণ ঘটনার কারণে গোলাগুলি হচ্ছে, যার শব্দ এপার থেকে শোনা যাচ্ছে। সীমান্তবর্তী মানুষকে নিরাপত্তার স্বার্থে সীমান্তে না যেতে এবং সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে।” তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনেক বাসিন্দা এই সতর্কতা মানছেন না।
এর মধ্যেই সীমান্ত এলাকায় গোলাগুলির ভয়াবহতার একটি প্রত্যক্ষ ঘটনা সামনে এসেছে। বৃহস্পতিবার রাতে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে আলমগীর (৩১) নামে এক জেলে গুলিবিদ্ধ হন। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের মৃত ছৈয়দ বলির ছেলে। আহত আলমগীরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় জেলেরা জানান, রাখাইন সীমান্ত এলাকায় প্রায়ই শক্তিশালী বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। হোয়াইক্যং সীমান্তের জেলে আলি আহমেদ বলেন, “নাফ নদী বা চিংড়ি ঘেরে মাছ ধরতে যেতে এখন খুব ভয় লাগে। রাতে বাড়িতে থাকলেও আতঙ্ক কাজ করে।”
একই এলাকার বাসিন্দা আব্দুল আমিন জানান, শুক্রবার রাতে কয়েক দফা গুলির শব্দ শোনার পর ভয়ে আর ঘুমাতে পারেননি। তার ভাষায়, “রাখাইনের হোয়াইক্যং সীমান্তের খুব কাছ থেকেই গুলির শব্দ ভেসে আসছে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, গোলাগুলির মধ্যে সীমান্তে না যেতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য জেলে ও সীমান্ত এলাকার সাধারণ মানুষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নাফ নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও কিছু জেলে তা অমান্য করছেন। এ বিষয়ে স্থানীয় জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

জনসেবায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অ...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দর...

ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, নিহতদের মধ্যে ১৫ জন ভারতীয়

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্ত...

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার...

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা