ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফুলগাজী সীমান্তে বিজিবি-পুলিশের যৌথ অভিযান, মাদকসহ আটক ৬

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে ৬ জন মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা তিন বোতল ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পরশুরাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. আ. করিম (৩০), মো. মমিন (২১), মো. রোমান (২১), ইমন (২২), মো. হানিফ (২৩); তাদের সকলের ঠিকানা মোহাম্মদপুর ইউনিয়নের বক্সমাহমুদ পোস্ট অফিসের আওতাধীন। অপর একজন হলেন ফুলগাজী উপজেলার বসন্তপুর গ্রামের রবিউল হক (২৫), যার পোস্ট অফিস আমজাদহাট।

৪ বিজিবির অধিনায়ক জানান, মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফুলগাজী থানার তদন্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম। স্থানীয়দের সহায়তায় বিজিবি ও পুলিশের টহল দল অভিযুক্তদের আটক করে।

অভিযান শেষে আটককৃতদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবির অধিনায়ক আরও বলেন, “সীমান্তে রুখে দিব মাদকের পাচার, বিজিবি ও জনতার এই অঙ্গীকার”—এই মূলমন্ত্র ধারণ করে সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আমারবাঙরা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

জুলাই ২৪ এর আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সং...

জুলাই ২৪ এর আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সং...

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা