গ্রেফতার আরমান হোসেন। ছবি: সংগৃহীত
সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যা আরেক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপডি অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১১ আগস্ট) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. রবিউল হাসান।

তিনি বলেন, তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়াদের একজন আরমান। সিসিটিভি ফুটেজে নীল রঙের শার্ট পরিহিত যাকে দেখা গেছে, সে হলো এই আরমান। সোমবার (১১ আগস্ট) রাতে তাকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাংবাদিক তুহিন হত্যার এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হওয়া মূল আসামিসহ ৬ জনকে গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুর মহানগর জেলার বিভিন্ন এলাকা ও রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
এ ছাড়া সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সর্বশেষ আরমানসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ নিয়ে তুহিন হত্যায় জড়িত থাকার অভিযোগে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে সাংবাদিক তুহিন হত্যার ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে পরিচয় শনাক্ত করার পর গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে স্বাধীন নামের এক আসামিকে গ্রেফতার করে। পরে আরেক আসামি শহিদুলকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাতে একটি মার্কেটের ভেতরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। নিহত সাংবাদিক তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

হত্যাকাণ্ডের পর তার ভাই মো. সেলিম বাদী হয়ে মহানগরীর বাসন থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ে করেন। পরে পুলিশ ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের পরিচয় শনাক্ত করে। পরে জিএমপি ও র‌্যাব এ ঘটনায় গোট ৯ জনকে গ্রেফতার করে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

জুলাই ২৪ এর আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সং...

জুলাই ২৪ এর আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সং...

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা