গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে তার ধানমন্ডির বাসায় সাক্ষাত করেন।
সাক্ষাতে যুবদল নেতৃবৃন্দ সদ্য ঘোষিত যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত যুব নেতাদের বাদ দিয়ে ব্যাপক অনিয়ম,পদ বাণিজ্য, দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয়,অপরিচিত ও বিতর্কিতদের দিয়ে কমিটি গঠনের বিষয়ে অবহিত করেন।নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রী মহোদয়ের জ্ঞাতার্থে আরও বলেন-আমরা সংবাদ মাধ্যম জানতে পেরেছি যে সম্প্রতি যুবদল কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরী সভায় সভাপতি ও সম্পাদক মহোদয়ের মধ্যে বিতর্কিতদের কমিটিতে অন্তর্ভুক্তি করনের দায় নিয়ে দু'জনের মধ্যে ব্যাপক তর্কাতর্কী ও তুই তোকারী পর্যায়ের বাকবিতণ্ডা সংঘটিত হয় এবং তারা দু'জনে অন্তত ৪ জন বিতর্কীত সদ্য পদায়িত ব্যক্তির নাম উল্লেখ করেন যেমন আন্দোলন সংগ্রামে নিশ্ক্রিয় ও চাঁদাবাজ খ্যাত সহ সভাপতি জনাব ফিরোজ আবদুল্লাহ যাকে নিয়ে খোদ সভাপতি প্রশ্ন তুললে তর্কাতর্কীর সুত্রপাত হয় এই সময় সাধারণ সম্পাদকও সভাপতির অনৈতিক সুপারিশে পদ পাওয়া যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সামসুজ্জোহা সুমন ও মনিরুল ইসলাম সোহাগের নাম উল্লেখ করে তাদের দায় সভাপতির উপর চাপালে সভাস্থলে ব্যাপক বিশৃঙ্খলা ও উত্তেজনা তৈরি হলে জরুরি সভাটি পন্ড বা বাতিল হয়ে যায়।
পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ সবিনয় দাবী করে বলন- কমিটির আরো যারা বিতর্কিত,অযোগ্য ও অনৈতিক পন্থা অবলম্বন করে পদায়িত হয়েছেন অতি দ্রুত সময়ের মধ্যে তাদের নাম পদবি উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশ করার জন্য যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বিনীত আহ্বান জানান।পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সাথে সাক্ষাতে -দ্রুত সময়ের মধ্যে একটি তদন্তের মাধ্যমে অনৈতিক পন্থা অবলম্বন করে পদ পাওয়া বিতর্কীতদের বাদ দিয়ে দলের দুঃসময়ে পরীক্ষিত ও ত্যাগীদের কমিটিতে অন্তর্ভুক্তিকরনের ব্যবস্থা নিতে বিনীত অনুরোধ জানান।জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তাদের বক্তব্য শুনে পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করে বলেন-আমিসহ বিএনপি'র হাইকমান্ড এ বিষয়ে অবগত আছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে উক্ত সমস্যার সমাধান হবে বলে তিনি তাদেরকে আশ্বস্ত করেন।
বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল ও জাকির হোসেন খান; যুবদলের সাবেক গ্রাম সরকারবিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, মাহফুজুর রহমান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মিজানুর রহমান সোহাগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মেজবাউল আলম সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, শাহীন আকন্দ, যুবদল সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,ইসমাইল হোসেন খান শাহীন, সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মুজাহিদুল ইসলাম সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মোহাম্মদ আরিফ সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,আনোয়ার জাহিদ সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মাসুদ সরকার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,সুমন চৌধুরী সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,গোলাম আজম সৈকত সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,সবুর খান সাগর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মিরাজ আজিম সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,স্বপন মন্ডল সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মাজেদুল ইসলাম মাসুম সাবেক সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,রবিউল হাসান আরিফ, সহ ক্রীড়া সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, খন্দকার আমিনুল হক কাকন সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দশর্ন বিভাগ জবি,নজরুল ইসলাম নাহিদ সাবেক সভাপতি ছাত্রদল ঢাবি,ফরিদ খান সাবেক সহ-সভাপতি ঢাবি শাখা,মহিবুল্লাহ জয় সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,খলিলুর রহমান জনি সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,শরিফ আল ফরহাদ দীপু,, সাবেক সহ সভাপতি ঢাবি শাখা,ফজলুল হক নিরব সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,রাকিবুল ইসলাম রোকন সাবেক যুব সাধারন সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,জাহাঙ্গীর আলম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,ইয়াকুব রাজু সাবেক বেসরকারি বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,শফিউল আজম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,বিশ্বজিৎ ভদ্র সাবেক সহ-সভাপতি ছাত্রদল ঢা বি শাখা,এম কামরুল হাসান সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মাহমুদ খান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল মহানগর উত্তর,দুলাল মাতব্বর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল পূর্ব, খসরু আহমেদ হিরন সাবেক সিনিয়র সহ-সভাপতি ছাত্রদল জহু হল শাখা ঢাবি,সেলিম রেজা সাবেক ছাত্রনেতা,মাসুদ রানা সাবেক ছাত্রনেতা,মানিক হোসেন সাবেক ছাত্রনেতা মহানগর পশ্চিম,এমদাদুল হক পারভেজ সাবেক জবি,ইমদাদুল হক সাবেক ছাত্রনেতা জবি, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম হিরন, নজরুল ইসলাম সাবেক ছাত্রনেতা জবি,মহিউদ্দিন বেগ সুজন সাবেক ছাত্রনেতা,সাবেক ছাত্রনেতা মহিবুল্লাহ জয়, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরিফ, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সিদ্দিকী শোভন, কবির আহমেদ সাবেক ছাত্রনেতা ঢাবি।সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশা, ও হাসান জাহিদ হিরন প্রমুখ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান।
আমার বাঙলা/আরএ