নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে ও জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হিমোগ্লোবিনে’ নাম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রবিবার সকালে (৪ মে) প্রেসক্লাব অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল কর্মকর্তা ডা. আতাউর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি ও সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান বক্তব্য দেন।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।

নির্বাহী সদস্য আরিফুল ইসলামের সঞ্চালনায় সহ-সভাপতি আনোয়ারুল আলম প্রধানসহ অন্যরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সম্মিলিতভাবে একটি নেটওয়ার্কে যুক্ত রাখাই ‘হিমোগ্লোবিন’ এর মুল উদ্দেশ্য। রক্তদাতাদের ডিজিটাল প্ল্যাটফর্ম হলো হিমোগ্লোবিন। যখনই প্রয়োজন তখনই রক্তদাতাদের সন্ধ্যান পাওয়া যাবে এই ওয়েব সাইট থেকে।

ডিসি বলেন, তৃণমুলে এই বার্তা ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং প্রত্যেককে নিজের রক্তের গ্রুপ জানা এবং ওয়েব পোর্টালে নাম নিবন্ধন করতে হবে।

নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম জানান, দুইশ জনের রক্তের গ্রুপ পরীক্ষা এবং ওয়েব পোর্টালে নাম নিবন্ধন করা হয় সকাল থেকে দুপুর পর্যন্ত।

তিনি আরো বলেন, নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে আগামীতে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা করানোর পরিকল্পনা রয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা