ছবি: সংগৃহীত
সারাদেশ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ২০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক

টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার (৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এর আগে বুধবার সকালে পানি ৭ সেন্টিমিটার ওপরে উঠেছিল, পরে কিছুটা কমে আসে। তবে রাতের বৃষ্টিপাত ও নতুন ঢলে বৃহস্পতিবার তা ফের বেড়ে ১১ সেন্টিমিটার ওপরে চলে যায়। পানি বৃদ্ধির ফলে তিস্তার ভাটির এলাকা—নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা দেখা দিয়েছে। এসব জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বন্যার পানিতে ডুবে গেছে রোপা আমনসহ নানা ফসলের ক্ষেত। আতঙ্কে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন উঁচু এলাকায়।

রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মিটারী ইউপি সদস্য রমজান আলী বলেন, ‘সকাল থেকেই হু হু করে পানি বাড়ছে। এরই মধ্যে নিম্নাঞ্চলের পরিবারগুলো পানিবন্দি হয়ে গেছে।’

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দু’দিন ভারী বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে।

লক্ষ্মিটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, সকাল থেকে পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে এবারের বন্যা ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নিম্নাঞ্চলের পরিবারগুলোকে সতর্কতা অবলম্বনসহ উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দু’দিন এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে স্বল্পমেয়াদী বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারীতে ডাকঘর কর্মচারীদের দুই দফা

শাখা ডাক কর্মচারীদের দুই দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন কর্মসুচি হয়েছে বাংলাদে...

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নেই, দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের, দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাস...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ কর...

জুলাই ২৪ এর আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সং...

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা