সংগৃহীত
জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে মন্তব্য করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময় সভা করে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন।

এসময় সংগঠনের নেতারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানান যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধবিরোধীরা যাতে অংশ নিতে না পারে, একই সঙ্গে তারা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

ইসি সচিব বলেন, যারা সহিংসতার আশঙ্কা করছেন তারাই বলতে পারবেন। আমাদের পক্ষ থেকে স্পষ্ট যে, এখন পর্যন্ত বাংলাদেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমাদের দৃষ্টিতে, কমিশনের দৃষ্টিতে শান্তিপূর্ণ আছে। উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে কমিশন মনে করছে।

তিনি বলেন, পরবর্তীতে কোনো যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কমিশন আইনিভাবে সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

জাহাংগীর আলম বলেন, সম্প্রীতির বাংলাদেশ মোট চারটি প্রস্তাবনা রেখেছে। প্রস্তাবনার বিষয়ে কমিশন তাদের আশ্বস্ত করেছে যে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে।

সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ ১৩ সদস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেয়। আর ইসির পক্ষ থেকে নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা