বাণিজ্য

রবিবার থেকে বাজারে আসছে সোনালি ব্যাগ, দাম ৩৫-৭৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

অবশেষে বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বা সোনালি ব্যাগ। আগামী রবিবার এ ব্যাগের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এ সোনালি ব্যাগের প্রতিটির দাম হবে ৩৫ থেকে ৭৫ টাকা পর্যন্ত।

রাজধানীর কারওয়ান বাজারে রবিবার এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা বশিরউদ্দীন উপস্থিত থাকবেন।

সোনালি ব্যাগ দেখতে প্রচলিত পলিথিনের মতোই হালকা-পাতলা ও টেকসই। দীর্ঘদিন ধরে পলিথিনের বিকল্প হিসেবে পাটের সূক্ষ্ম সেলুলোজ প্রক্রিয়াজাত করে তৈরি করা এ সোনালি ব্যাগ বাজারজাতের চেষ্টা করছিল সরকার।

এ সোনালি ব্যাগ মাটিতে ফেললে মিশে যাবে। ফলে দূষিত হবে না পরিবেশ। পাশাপাশি একাধিকবার ব্যবহার করা যায় এই ব্যাগ।

আণবিক শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ড. মোবারক আহমদ খান ২০১৬ সালে পলিথিনের বিকল্প হিসেবে পাট থেকে সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব সোনালি ব্যাগ আবিষ্কার করেন। পরে তাকে বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এরপর বিজেএমসির মাধ্যমে পলিথিনের বিকল্প পচনশীল সোনালি ব্যাগ তৈরির পাইলট প্রকল্প উদ্বোধন করা হয় ২০১৭ সালের ১২ মে। রাজধানীর ডেমরায় লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডে ব্যাগ তৈরির প্ল্যান্ট স্থাপন করা হয়। বিভিন্ন পর্যায় পেরিয়ে শেষ পর্যন্ত মেশিনের সাহায্যে পাটের সেলুলোজ থেকে শিট তৈরি করা হয়। এরপর হাতে সেলাই করে শিট জোড়া দিয়ে ব্যাগ উৎপাদন করা হয়। তবে দীর্ঘ সময় নানা জটিলতা বাণিজ্যিকভাবে এ ব্যাগ বাজারে আসেনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেজর (অব:) হাফিজ স্পিকার ও কায়সার কামাল ডেপুটি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ম...

রাষ্ট্রপতি হঠাও কর্মসূচিতে এনসিপি

গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার...

সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার কিছু প...

মধ্যপ্রাচ্য সংকটে সবজি রপ্তানি বন্ধ

আকাশপথে পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলোতে সবজি পাঠ...

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাতে প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা