ছবি: সংগৃহীত
জাতীয়

ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে ভারতে শুরু হয়েছে ইলিশ রপ্তানি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ গেছে পশ্চিমবঙ্গে। এতে অংশ নেয় ৬টি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

সরকার এ বছর মোট ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে ৩৭ জন ব্যবসায়ীকে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা। আগামী ৫ অক্টোবরের মধ্যে পুরো রপ্তানি শেষ করার নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর।

গত বছর রপ্তানির অনুমতি ছিল ২ হাজার ৪২০ টন, তবে রপ্তানি হয়েছিল মাত্র ৫৩২ টন। এবার পরিমাণ কম হলেও বাজারে এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

ঢাকার কারওয়ান বাজারে ইলিশ কিনতে আসা রহমত নামে এক ক্রেতা বলেন, ‘এক মাস আগে ১৪০০-১৫০০ টাকায় ইলিশ পাওয়া যেত, এখন দিতে হচ্ছে ২২০০-২৫০০ টাকা। অথচ ভারতে রপ্তানি হচ্ছে দেড় হাজার টাকায়।’

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ইলিশ রপ্তানির মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও সম্পর্ক আরও মজবুত হবে। রপ্তানিকারক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা রপ্তানির অনুমতি পেয়েছি। এতে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে।’

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম চালানের ট্রাকগুলো রাত ১টার দিকে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। কাগজপত্র পরীক্ষা ও ছাড়করণ দ্রুত সম্পন্ন হলেও ভারতীয় অংশে কিছুটা দেরি হওয়ায় প্রক্রিয়া শেষ হতে রাত গড়িয়ে যায়।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, মান পরীক্ষা শেষে প্রথম চালানের অনুমতি দেওয়া হয়েছে।

ক্রেতাদের অভিযোগ, রপ্তানির কারণে বাজারে ইলিশের দাম আরও বেড়ে গেছে। আর ব্যবসায়ীদের আশা, উৎসবকে ঘিরে এই রপ্তানি বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা