সিফি ঘরিব। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আলজেরিয়ায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিফি ঘরিবকে নিয়োগ দিয়েছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভায় রদবদল করে সিফি ঘরিবকে নতুন প্রধানমন্ত্রী এবং মুরাদ আজদালকে জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ঘরিব শিল্পমন্ত্রী ছিলেন। তবে, গত মাসে তেববুন নাদির লারবাউইয়ের দায়িত্ব শেষ করার পর থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ঘরিব।

অন্যদিকে, জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া আজদাল ছিলেন আলজেরিয়ার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সোনেলগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে, অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের আগের পদেই বহাল থাকবেন।

উল্লেখ্য, গ্যাস উৎপাদনকারী উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া ইউরোপের কয়েকটি দেশের জ্বালানি সরবরাহকারী হলেও বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি তারা অর্থনীতিকে বহুমুখী করার চেষ্টা চালাচ্ছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা