ছবি: সংগৃহীত
বিনোদন

ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত নতুন সিনেমা ‘দেবী চৌধুরাণী’। সিনেমার প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চলচ্চিত্র ও ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিজীবন নিয়ে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন শ্রাবন্তী। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন আর গায়ে মাখি না। আসলে ছোট বয়সে মা হওয়ার কিছু সুবিধা আছে। ঝিনুক হওয়ার পাঁচ বছর পরই কাজে ফিরি, তখন আমার বয়স মাত্র ২১। তবে এটা ঠিক, ১৬ বছর বয়সে মা হওয়াটা একটু বাড়াবাড়ি।”

শ্রাবন্তী আরও জানান, তার ছেলে ঝিনুকের সঙ্গে তার সম্পর্কটা মা-ছেলের চেয়ে বন্ধুত্বপূর্ণ। মাত্র ১৬ বছরের বয়স পার্থক্য হওয়ায় তাদের মধ্যে রয়েছে দারুণ বোঝাপড়া।

শ্রাবন্তী বলেন, “ঝিনুকের বন্ধুরা তো আমারই বন্ধু! দু-একজন ছাড়া কেউ আমাকে ‘আন্টি’ বলে না। সবাই ‘দিদি’ বলেই ডাকে।”

এদিকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী চৌধুরাণী’ পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। প্রযোজনায় রয়েছেন অনিরুদ্ধ দাশগুপ্ত এবং অপর্ণা দাশগুপ্ত। সিনেমাটিতে শ্রাবন্তীর পাশাপাশি আরও অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

বাংলাদেশ সব দিক থেকে ভালো খেলেছে: কামিন্স

নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে টেস্টে বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। চার দিন...

অটোইমিউন রোগের প্রাথমিক লক্ষণ

শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত সংক্রমণ ও ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে সুরক্...

লোডশেডিংয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছ...

কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা

কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা