ছবি: সংগৃহীত
বিনোদন

বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে বাংলাদেশে আসবেন তিনি। ঢাকায় অবস্থানকালে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে এই তারকার।

আয়োজকরা জানায়, পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হানিয়া আমির। সম্প্রতি এসেছে প্রতিষ্ঠানটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবে হানিয়ার বাংলাদেশ সফর। সফরকালে তিনি বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেবেন।

অল্প সময়েই টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় তারকা। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ক্ষেত্রেই তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে।

এদিকে ‘সর্দারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার। ছবিটি পাকিস্তানেও সাফল্য পেয়েছে। এই সিনেমায় নূর চরিত্র অভিনয় করে দুই দেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত। অনেকেই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে।

হানিয়া আমির বাংলাদেশের ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে সানসিল্ক বাংলাদেশ-এর পেজে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা