ছবি: সংগৃহীত
জাতীয়

পরাজয় মেনে বিজয়ী প্রার্থীকে সারজিসের অভিনন্দন ও সহযোগিতার আশ্বাস

আমার বাঙলা ডেস্ক

পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মুহম্মদ নওশাদ জমিরের কাছে ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বেসরকারিভাবে নওশাদ জমিরকে বিজয়ী ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার সময় বিএনপির প্রার্থী নওশাদ জমির ও এনসিপির প্রার্থী সারজিস আলম উপস্থিত ছিলেন। নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। এ আসনের মোট ভোটার ৪ লাখ ৬৩ হাজার ৭০০ জন। নির্বাচনে ভোট পড়ার হার ৭৭ দশমিক ৪১ শতাংশ।

ফলাফল ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম বলেন, ‘আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ব্যারিস্টার নওশাদ জমির ভাই, আমি ওনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমি মনে করি, আমাদের জায়গা থেকে ওইটুকু মিউচুয়াল রেসপেক্ট ও সৎ সাহস থাকা উচিত যে আমরা যাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি, জনগণ যদি তাঁকে এক ভোটেও এগিয়ে রাখে, তাঁকে ওইটুকু রেসপেক্ট আমাদের শো করা উচিত। সেই জায়গা থেকে আমি নিজে এসেছি ওনাকে অভিনন্দন জানাতে এবং ওনার খুশির মুহূর্তে পাশে থাকতে। পাশাপাশি এই বার্তাটি দিতে যে ইনশা আল্লাহ আগামী পাঁচ বছর পঞ্চগড়-১ আসনে এনসিপি এবং আমরা যদি জোট হিসেবে ১১ দল পারফর্ম করি, তাহলে আমরা একসঙ্গে তাঁকে সব ভালো কাজে আমাদের জায়গা থেকে সহযোগিতা করব ইনশা আল্লাহ।’

সারজিস আরও বলেন, ‘আমরা এটাও প্রত্যাশা করি যে, আগামীতে খুব স্বাভাবিকভাবে যেকোনো বিষয়ের ক্ষেত্রে আমরা যারা রয়েছি, আমাদের দলের যারা নেতা-কর্মী রয়েছে, তারাও তাদের জায়গা থেকে যেকোনো যৌক্তিক বিষয়ে সর্বক্ষেত্রে সেই সহযোগিতাটকু পাবে। ইনশা আল্লাহ আমরা একসঙ্গে মিলেই দিন শেষে আমাদের পঞ্চগড়টাকে গড়তে হবে। আমাদের এই পঞ্চগড় অনেক বেশি পিছিয়ে থাকা একটা জেলা, তো আমরা যদি এই পলিটিক্যাল সম্পর্কের জায়গাটা আরও সুন্দর করতে পারি, আমাদের পঞ্চগড়কে এগিয়ে নেওয়ার জন্য এটা অনেক বেশি হেল্প করবে।’

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

অবশেষে শেষ হলো শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা