আন্তর্জাতিক

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিটে কঠোর সতর্কতা: ৩০ জুন থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার (২৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওয়ার্ক পারমিট নবায়ন বা কর্মী স্থানান্তরের জন্য নিয়োগকর্তাদের ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট নবায়ন করা হবে না বা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করা হবে না, তাদের ক্ষেত্রে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

১ জুলাই থেকে এমন কর্মীদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা কার্যকর হবে, যাদের ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে। তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাদ দেওয়া হবে। তবে এই সময়ের মধ্যে বৈধ অনুমতি ছাড়া কাজ করানো হলে তার সম্পূর্ণ আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে বলে জানানো হয়েছে।

Qiwa Platform স্পষ্টভাবে জানিয়েছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে কর্মী নিয়োজিত থাকলে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড থেকে বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট সব বকেয়া অর্থ ও ফি নিয়োগকর্তাকে পরিশোধ করতে হবে। সৌদি সরকারের এই নতুন নির্দেশনা প্রবাসী কর্মী ও নিয়োগকর্তা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রশাসনিক ও আর্থিক জটিলতা তৈরি হতে পারে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা