ছবি: সংগৃহীত
সারাদেশ

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি

দেশের বিপুল যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যুবদের প্রশিক্ষিত করে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।

কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রস্তাব আকারে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে পাঠাতে হবে। এসব প্রস্তাবের ভিত্তিতে কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় প্রতি চার মাস পরপর সভা আয়োজন করা হবে।

যুব প্রশিক্ষণকে আরও সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে যেসব ট্রেডের চাহিদা কমে গেছে বা সময়োপযোগী নয়, সেগুলো পর্যায়ক্রমে বাদ দিয়ে নতুন ও আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।

তিনি বলেন, ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ারগিভিং ও তৃতীয় ভাষা প্রশিক্ষণসহ বিভিন্ন আধুনিক কোর্স উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় আধুনিক প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার বিষয়টিও মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

যুবদের স্বাবলম্বী করতে দেওয়া ঋণের অর্থের অপব্যবহার ও দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। ঋণের অর্থ যাতে কোনো ধরনের অনিয়ম বা অপব্যবহারের শিকার না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি ও দায়িত্ব পালনে শৃঙ্খলা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রশিক্ষিত যুবদের যথাযথ মূল্যায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণার্থীদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজ চলছে। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের দক্ষতা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হবে। পরবর্তীতে এসব তথ্যের ভিত্তিতে তাদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের সব কার্যক্রম মাঠপর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়নে নিয়মিত ও কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

এ ছাড়া কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা