ছবি: সংগৃহীত
সারাদেশ

রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার শতদল স্পোর্টিং ক্লাবের আয়োজনে তুলাতলী প্রিমিয়ার লীগ (ক্রিকেট)-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার তুলাতলী হাসপাতাল মাঠে জমজমাট এ ফাইনালে মুখোমুখি হয় আশ শেফা মেডিকেল একাদশউমাইর ফারাবী ফিরনাস একাদশ

ফাইনাল ম্যাচকে ঘিরে তুলাতলীসহ আশপাশের এলাকার ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শতদল স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক শামীম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল) এমপি

খেলার উদ্বোধন করেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূর আহম্মদ চৌধুরী মানিক। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিলেন শতদল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক ভূঞা মোহন, আব্দুল বাতেন ও ফরিদ উদ্দিন। এছাড়া রায়পুরা উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, রায়পুরা পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং পলাশতলী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন উমাইর ফারাবী একাদশের তানিম। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন একই দলের সোহেল মাস্টার। এছাড়া সেরা ব্যাটসম্যান মেহেদী, সেরা বোলার তানিম এবং উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আদনান।

শতদল স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব এনামুল হক বলেন, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতেই নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন করা হচ্ছে।

খেলা পরিচালনা করেন আল আমিন, সৈকত হোসেন মাহবুব ও শ্রাবণ। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন শিপন খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আনোয়ার হোসেন ও শামীম খন্দকার। ধারাভাষ্যে ছিলেন রাকিব হাসান সুমন ও জাফর ইকবাল

এ ছাড়া মাঠসজ্জা ও আপ্যায়নের দায়িত্বে ছিলেন রাসেল মিয়া, হাবিব খান, কাজী নাবিল, স্বাধীন, কাজী রাহুল, রিফাত মোল্লা, কাজী নাঈম ও তৌহিদসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

গাঁজা সেবনে উশৃঙ্খল আচরণ, মনোহরদীতে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের প্রতাপ মহল এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্...

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরা উপজেলার শতদল স্পোর্টিং ক্লাবের আয়োজনে তুলাতলী প্রিমি...

অক্টোবরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচটি অঞ্চলে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হ...

ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার ওপর আরও চাপ তৈরি করেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা