খেলা

বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনার জয়

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের উদ্যোগে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে
বহুল প্রতীক্ষিত এই ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সমন্বয়ে গঠিত দুটি দল। আজ খেলাটি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় আর্জেন্টিনা দল একটি গুরুত্বপূর্ণ গোল করে এগিয়ে যায়। পরবর্তীতে ব্রাজিল দল একাধিক আক্রমণ পরিচালনা করলেও আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি।
নির্ধারিত সময় শেষে আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং দর্শকরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উক্ত কলেজের প্রিন্সিপাল ড• মশিউর রহমান মৃধা বলেন, খেলাধুলা মানুষের জীবনে শৃঙ্খলা, সাহস ও উদ্যম জোগায়, যা সাফল্যের মূল ভিত্তি। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।’
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। তিনি আরো জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। ম্যাচের ফলাফল: আর্জেন্টিনা ১-০ ব্রাজিল, চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার লাভ করেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত

ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ...

ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত

২০২৬-২৭ উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বয়কট না করে...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা