সারাদেশ

বান্দরবানে আর্থিক সংকটে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিল জেলা প্রশাসক

লামা (বান্দরবান) প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়া আট শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) সানিউল ফেরদৌস। একই সঙ্গে তাদের শিক্ষাজীবন সফলভাবে শেষ করার পর যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন তিনি। সোমবার (২৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন, ‘কোনো মেধাবী শিক্ষার্থী যেন দারিদ্র্য বা অন্য কোনো কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে। ঝরে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং নিয়মিত তাদের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যায় এবং সফলভাবে শিক্ষাজীবন শেষ করে, তবে তাদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। জেলা প্রশাসনের এই মহতী উদ্যোগে পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাউস’ ও জেলা সমাজসেবা অধিদপ্তর। সংস্থা দুটির পক্ষ থেকেও শিক্ষার্থীদের সহায়তার দায়িত্ব নেওয়া হয়েছে। এদিন ঝরে পড়া সেই আট শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে গ্রাউস। পুনরায় শিক্ষাজীবনে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা