সারাদেশ

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

ইমরান মোল্যা, ফরিদপুর প্রতিনিধি

সোমবার (২৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার পৌরসদরের হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত হানিফ শেখ (২৩) উপজেলার পুখুরিয়া এলাকার রফিক শেখের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার (২২) ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে স্বামী-স্ত্রী হোগলাডাঙ্গী সদরদী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রোববার (২৮ জুন) রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে সোমবার সকালে হানিফ শেখ ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।

হানিফ শেখের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম জানান, হাসপাতালে আনার সময় আহত ব্যক্তি অতিরিক্ত রক্তক্ষরণে ভুগছিলেন। চিকিৎসকরা প্রথমে রক্তক্ষরণ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আহত ব্যক্তির গোপনাঙ্গ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করা না গেলে প্রাণহানির আশঙ্কা থাকায় তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তারকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

গাঁজা সেবনে উশৃঙ্খল আচরণ, মনোহরদীতে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের প্রতাপ মহল এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্...

ইরান যুদ্ধের পর হরমুজ দখলের ঘোষণা ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে মার্কিন ভূ...

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্...

একদিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা দাম বাড়ার পর গতকাল শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছ...

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ

তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ২০০ রানের লিড নেওয়া। সকালের আর...

অস্ট্রেলিয়াকেও সেই স্বাদ দিল বাংলাদেশ

অবশেষে ১৩৮ ওভার ব্যাট করার পর বাংলাদেশকে অলআউট করতে সক্ষম হলো অস্ট্রেলিয়া। ৪২...

রিয়াজকে যেভাবে খুঁজে পেয়েছিলেন জসিম

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে অ্যাকশনধর্মী সিনেমার জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসি...

সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা