সারাদেশ

মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

বড়লেখা উপজেলার এসব এলাকা দুর্গম পাহাড়ি জঙ্গল হওয়ায় ও ভারতীয় সীমান্ত পরিবেষ্টিত হওয়ায় বিএসএফ গত এক সপ্তাহ ধরে ১৫-২০ বার পুশ ইনের চেষ্টা করে। তবে বিজিবি'র বাঁধার মুখে ব্যর্থ হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১১৪ কিলোমিটার সীমান্তজুড়ে পুশ ইন ঠেকাতে বিজিবিকে আরও কঠোর অবস্থান নিয়ে দিন-রাত সীমান্তে টহল কয়েক গুণ বাড়াতে দেখা যায়। অন্যদিকে বিএসএফ পুশ ইনের চেষ্টায় নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি। সীমান্তজুড়ে স্থাপন করা হয়েছে বিশেষ চেকপোস্ট ও বাংকার। সন্দেহজনক চলাচলের ওপর রাখা হচ্ছে সার্বক্ষণিক নজরদারি। যেসব এলাকায় পুশ ইনের আশঙ্কা থাকে, সেখানে ভারতীয় সীমান্তের কাঁটাতারসংলগ্ন আলোগুলো অনেক সময় নিভিয়ে রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীকে নিয়ে অতিরিক্ত টহল ও সতর্কতামূলক কার্যক্রম চালাচ্ছে বিজিবি।

সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বিএসএফের পুশ ইন ঠেকাতে তাঁরাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন। তাঁরা বিজিবিকে বলেছেন—যেকোনো প্রয়োজনে তাঁদের ডাকার জন্য। তাঁরা সহযোগিতা করবেন।

বড়লেখা সীমান্তের পাল্লাতল এলাকার জয়নাল মিয়া বলেন, ‘এই সীমান্ত দিয়ে বিএসএফ কয়েক মাস আগে অনেকবার পুশ ইন করেছে। এখন যাতে নতুনভাবে পুশ ইন করতে না পারে, এ জন্য আমরা বিজিবি সঙ্গে কাজ করব। আমরা বলে দিয়েছি, দিন ও রাত যখন প্রয়োজন হবে, আমাদের ডাক দেওয়ার জন্য।’

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১১৪ কিলোমিটার সীমান্তজুড়ে পুশ ইন ঠেকাতে বিজিবি আরও কঠোর অবস্থান নিয়ে দিন-রাত সীমান্ত টহল কয়েক গুণ বাড়িয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী,গোয়েন্দা সংস্থা, আনসার ও ভিডিপির সঙ্গে সমন্বয় করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনি...

বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রায় ৪ হাজার প্রাণহানি

আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। এবারের প্রতিপাদ্য— ‘শুনলে...

বইছে তাপপ্রবাহ আট জেলায়

রোববার (২৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম...

আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা

আজ রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা...

৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সব...

করপোরেট কর কমছে, হিসাব খুলতে লাগবে না ই-টিআইএন

২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত...

জিম্বাবুয়েকে যত রানে আটকাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এর...

আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্...

আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্...

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা