জাতীয়

বালুতে বিলিয়ন ডলারের জিরকন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সৈকতের যে বালু মাড়িয়ে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরে বেড়ান, তাতেই লুকিয়ে আছে কয়েক বিলিয়ন ডলারের খনিজসম্পদ। মহাকাশ প্রযুক্তি, জেট ইঞ্জিন কিংবা পারমাণবিক শিল্পে ব্যবহৃত এই মহামূল্যবান খনিজের নাম ‘জিরকন’। কক্সবাজার থেকে কুয়াকাটা পর্যন্ত ১৭টি স্থানে শনাক্ত হয়েছে এই খনিজভান্ডার। প্রচলিত হিসাবে জিরকনের মজুত প্রায় ১ লাখ ৫৮ হাজার টন; যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্য কয়েক দশকের পুরোনো।

প্রকৃত মজুত আরও অনেক বেশি হতে পারে। কিন্তু সম্ভাবনাময় এই সম্পদ আজও অবহেলায়। অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ও বেসরকারি কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখালেও কোনো সরকারই সাড়া দেয়নি। কক্সবাজারের খনিজ বালু আহরণ কেন্দ্রটিও এখন স্থবির। ৮০ জনের জনবল কাঠামোয় কাজ করছেন মাত্র চারজন, যন্ত্রপাতির বেশির ভাগই অচল। বিজ্ঞানীরা বলছেন, কক্সবাজারের বালুতে জিরকনের পাশাপাশি আছে ইলমেনাইট, রুটাইল, গারনেট, ম্যাগনেটাইট, কায়ানাইট ও মোনাজাইটের মতো গুরুত্বপূর্ণ ভারী খনিজও। পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এসব খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাত করা গেলে তা দেশের শিল্পায়ন, বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানে এক নতুন দিগন্ত উম্মোচন করবে।

গবেষকদের মতে, এতে প্রধান অমিশ্রণ টাইটানিয়াম অক্সাইড (প্রায় ৩.১ শতাংশ), পাশাপাশি সামান্য আয়রন অক্সাইড ও অন্যান্য উপাদান রয়েছে। মাইক্রোস্কোপিক বিশ্লেষণে দেখা যায়, নমুনার প্রায় ৯৪ শতাংশ জিরকন এবং বাকি অংশে রুটাইল, ইলমেনাইট ও মোনাজাইটের উপস্থিতি রয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা