বিনোদন

ভিন্ন কিছু খোঁজেন দিব্যা

বিনোদন ডেস্ক

মিউজিক ভিডিওর মডেল হিসেবে বিনোদনজগতে যাত্রা শুরু করেছিলেন দিব্যা খোসলা। এরপর তেলেগু ছবি ‘লাভ টুডে’ দিয়ে অভিনয়ে অভিষেক। আর বলিউডে তাঁর প্রথম ছবি আব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়োঁ। তাঁর আরেকটি পরিচয়ও ভারতের বিনোদন দুনিয়ায় আলোচিত, তিনি টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী। এভাবে কখনো মডেল, কখনো অভিনেত্রী, আবার কখনো পরিচালক বা প্রযোজক—সব ভূমিকাতেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন দিব্যা।

তবে প্রযোজক ও পরিচালক হিসেবে সফল হলেও অভিনয়েই এখন সম্পূর্ণ মনোযোগ দিতে চান দিব্যা। প্রতিটি ছবিতে তাই নতুন আঙ্গিকে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন। সেই চেষ্টারই নতুন সংযোজন এক চতুর নার। শুক্রবার মুক্তি পাওয়া উমেশ শুক্লা পরিচালিত ছবিটিতে তিনি এক চতুর, প্রতারক ও লোভী নারী।

ভারতীয় গণমাধ্যম অমর উজালাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিনেমাকে ঘিরে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন দিব্যা। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘এই ছবির প্রতিটি চরিত্রেই রয়েছে নানা স্তর। এখানে কেউ পুরোপুরি ভালো নয়, আবার পুরোপুরি খারাপও নয়। চরিত্রের ভেতর দুই বিপরীতমুখী সত্তা ধারণ করা সহজ ছিল না। তার ওপর ঝুপড়িবাসীর ভাষা আয়ত্ত করা বেশ কঠিন ছিল। আমি পাঞ্জাবি, কিন্তু ছবির প্রয়োজনে আমাকে লক্ষ্ণৌর বস্তিবাসীর ভাষা শিখতে হয়েছে। মমতা মিশ্রা হয়ে উঠতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তবে সব মিলিয়ে অভিজ্ঞতা দারুণ।’

সিনেমার কাহিনি নিয়েও কথা বলেছেন দিব্যা। ‘বাড়িয়ে বলছি না, গল্পটা একেবারেই নতুন ও বাস্তবনির্ভর। আজকের সময়ের প্রেক্ষাপটে এটি নির্মাণ করা হয়েছে। প্রযুক্তির যে অপব্যবহার এখন প্রায় প্রতিদিনই ঘটছে, সেটিই এখানে ফুটে উঠেছে। প্রায় সবার ফোনেই কিছু না কিছু গোপন তথ্য থাকে, যেগুলোর অপব্যবহার করা যায়। ছবির বিষয়বস্তু তাই সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। দর্শক সহজেই এর সঙ্গে নিজেদের মেলাতে পারবেন।’ দিব্যা জানান, কমেডি ও থ্রিলারের আবরণে একটি সামাজিক বার্তা দর্শকের কাছে পৌঁছে দেওয়াই ছিল ছবির লক্ষ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীদের পোশাক–আশাক বা ব্যক্তিগত বিষয় নিয়ে নানা কটাক্ষ করা হয়। দিব্যাও তার শিকার হয়েছেন। তাঁর ভাষ্য, ‘শুরুতে এসব মন্তব্য আমাকে কষ্ট দিত। ভাবতাম, কেন এমন বলা হলো। এখন কেউ কিছু বললেই সরাসরি ব্লক করে দিই। জন আব্রাহামের একটি পরামর্শ আমাকে অনেক শক্তি দিয়েছে। তিনি কখনো মন্তব্য পড়েন না। সত্যিই তো, মানুষ নানা কথা বলবেই। এখন আমি এতটাই আত্মবিশ্বাসী, কেউ আর তা ভেঙে দিতে পারবে না।’

চরিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে দিব্যা সব সময় ভিন্ন কিছু খোঁজেন। তিনি বলেন, ‘আগে স্বপ্ন ছিল একটি কমেডি ছবি করার। এখন ইচ্ছা রয়েছে পিরিয়ড ছবিতে অভিনয় করার। সংখ্যার চেয়ে গুণগত মানে আমার বেশি বিশ্বাস। তাই আমি কম কাজ করি। প্রচুর চিত্রনাট্য আসে, তবে যে গল্প আমার হৃদয় ছুঁয়ে যায়, সেটিই করি। ভবিষ্যতে যদি ভালো ও চ্যালেঞ্জিং চরিত্র পাই, অবশ্যই করব।’

আগামী দিনে দিব্যাকে দেখা যাবে তেলেগু ছবি জটাধরা–তে। এ ছবির জন্য তিনি তেলেগু ভাষা শিখেছেন। শুধু তা–ই নয়, ডাবও তিনি নিজেই করছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা