শিক্ষা

৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন চবির ৯ শিক্ষার্থী

চবি প্রতিনিধি

অনশন ভাঙলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সেই ৯ শিক্ষার্থী। স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহতদের তালিকা প্রকাশ ও উন্নত চিকিৎসাসহ ৭ দফা দাবিতে ৫২ ঘণ্টা ধরে অনশন করছিলেন তারা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার তাদের শরবত পান করিয়ে অনশন ভাঙান।

এর আগে দুপুরে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে অনশন করা এই শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন উপাচার্য, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান প্রমুখ। এ সময় উপাচার্য আগামীকাল ‘আন্তরিকতার সহিত’ আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

গত বুধবার দুপুর ১২টায় বিভিন্ন সংগঠনের ৯ শিক্ষার্থী অনশনে বসেন। তারা হলেন-ধ্রুব বড়ুয়া, সুদর্শন চাকমা, ওমর সমুদ্র, জশদ জাকির, ঈশা দে, রাম্রা সাইন মারমা, আহমেদ মুগ্ধ, নাঈম শাহজান ও সুমাইয়া শিকদার।

অনশন ভাঙানোর সময় ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, শিক্ষার্থীদের কাজ পাঠদানে সর্বোচ্চ মনোযোগী হওয়া। আমরা তাদের কল্যাণে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। তারা যে দাবিগুলো দিয়েছে তা আমরা আমলে নিয়েছি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা