শিক্ষা

স্নাতকে আসন না কমানোসহ ৪ দাবি ইডেন শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

স্নাতকে আসন সংখ্যা অতিরিক্ত হারে না কমানোসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা৷

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কলেজটির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা বলছেন, অনার্সে অতিরিক্ত হারে সিট কমানোর কথা শুনেছি। এতে বাংলাদেশের নারীশিক্ষার অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। এছাড়া ইটারমিডিয়েট শিক্ষা চালু করা হলে বয়সের ব্যবধানের কারণে ক্যাম্পাসে নিরাপত্তা-শৃঙ্খলা বাধাগ্রস্ত হবে৷ এসব দাবিতেই মূলত তারা মানববন্ধনে অংশ নিয়েছেন৷

শিক্ষার্থীদের ৪ দফা দাবি হলো

১. যতদিন পর্যন্ত বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার জন্য ইডেন মহিলা কলেজের অনুরূপ শিক্ষার্থী ধারণক্ষমতা ও সুযোগ সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হচ্ছে, তত দিন পর্যন্ত ইডেন কলেজে কোনো অবস্থায়ই সহশিক্ষা চালু না করা।

২. অনার্সের সিটসংখ্যা অতিরিক্ত হারে কমানো যাবে না। যদি শিক্ষার গুণগত মান রক্ষা করা সম্ভব না হয় তবে আনুপাতিক কিছু সিটসংখ্যা কমানো যেতে পারে। তবে উদ্দেশ্য এটাই থাকতে হবে সব সুযোগ সুবিধা নিশ্চিত করে যত বেশিসংখ্যক নারীকে উচ্চশিক্ষার আওতায় আনা যায়।

৩. ইডেন মহিলা কলেজে ইন্টারমিডিয়েট চালু করা যাবে না। শৃঙ্খলা ও নিরাপত্তায় ইডেন কলেজ অন্য কলেজগুলোর তুলনায় এগিয়ে। এর অন্যতম কারণ এখানে শুধু অনার্স ডিগ্রি চালু আছে, শিক্ষার্থীরা সমবয়সী ও সমমনা। কিন্তু ইন্টারমিডিয়েট চালু হলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বয়স ও প্রজন্মের একটা পার্থক্য তৈরি হবে। এতে বোঝাপড়ায় সমস্যা হবে, সর্বোপরি শৃঙ্খলা ব্যাহত হওয়া ও পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের আশঙ্কা রয়েছে।

৪। সর্বোপরি ইডেন মহিলা কলেজ বাংলাদেশের সর্ববৃহৎ নারী শিক্ষাপ্রতিষ্ঠান। পৃথিবীর অনেক দেশেই নারীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালর থাকলেও বাংলাদেশের সাড়ে আট কোটি নারীর জন্য একটিও নেই। ফলে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ইডেন মহিলা কলেজ শিক্ষাক্ষেত্রে নারীদের জন্য সবচেয়ে বড় সরকারি ফ্যাসিলিটি।

এই শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার পথ সংকুচিত হয় এবং সর্বোপরি নারীর উন্নয়ন বাধাগ্রস্ত করে।
তবে মানববন্ধনে শিক্ষার্থীরা পরবর্তী কোনো কর্মসূচি ঘোষণা করেননি৷ তারা জানিয়েছেন, দাবি আদায়ে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে৷

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা