ছবি: সংগৃহীত
জাতীয়

পাকিস্তান সফরে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি হঠাৎ করেই পাকিস্তান সফরে গিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তান সফরের উদ্দেশ্যে বুধবার দুপুর দেড়টায় একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেন।

আগামী ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র জানিয়েছে, সফরকালে প্রধান দুই দেশের একটি সমঝোতা স্বাক্ষরকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে। পাশাপাশি এই সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। সফরের মাধ্যমে দুই দেশের আলোচনার সুযোগ তৈরি হতে পারে, যাতে পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতা শক্তিশালী হতে পারে।

এছাড়া কূটনৈতিক/আনুষ্ঠানিক পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, অফিসিয়াল সফর সহজীকরণ, সাংস্কৃতিক ও শিক্ষাগত আদান-প্রদান বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের এ সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. জান্নাতুল হাসান।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মিরপুরে পাট জাগ নিয়ে বিরোধ, ছোট ভাই নিহত

কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে স্বজনদের হ...

গলায় পারফিউম স্প্রে নিয়ে সতর্কবার্তা

নিয়মিত গলায় সরাসরি পারফিউম স্প্রে না করার পরামর্শ দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্য...

আগস্টে যোগদানের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার...

কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যা, থানায় আত্মসমর্পণ

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়ি...

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে সমন্বয় সভা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে ডেঙ্গু বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা