আন্তর্জাতিক

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডন প্রতিনিধি

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মাকে উদ্দেশ করে ‘বর্ণবাদী’ মন্তব্যের প্রতিবাদ করেছিলেন তিনি। এর জেরে তিনি হামলার শিকার হন।

গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় হিথরো বিমানবন্দর এলাকার আশফোর্ডের চার্চ রোডে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত তরুণের নাম ইখতিয়ার মৃধা (২১)। হামলায় জড়িত থাকার অভিযোগে শ্বেতাঙ্গ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার বিষয়ে ইখতিয়ার বলেন, সেদিন হিথরো বিমানবন্দর থেকে মা ও ছোট ভাইকে নিয়ে গাড়ি চালিয়ে পূর্ব লন্ডনের বাসায় ফিরছিলেন তিনি। পথে ছোট ভাইয়ের খাবার কেনার জন্য আশফোর্ড এলাকার চার্চ রোডের একটি দোকানের সামনে গাড়ি পার্ক করেন তিনি। তখন গাড়ি থেকে তাঁর মা নাহিদা আক্তার নামেন। পাশ দিয়ে যাওয়া ৪০ বছর বয়সী এক শ্বেতাঙ্গ নাহিদাকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেন। এটা শুনে ইখতিয়ার প্রতিবাদ করেন।

বর্ণবাদী মন্তব্যের জন্য শ্বেতাঙ্গ ব্যক্তিকে দুঃখ প্রকাশ করতে বলেন তিনি। তখন ওই ব্যক্তি তাঁর গাড়ি থেকে একটি ব্যাট এনে ইখতিয়ারের মাথায় আঘাত করেন। এই হামলায় শ্বেতাঙ্গ লোকটির বাবাও অংশ নেন। গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় নাহিদা হামলাকারীদের বাধা দেন। তাঁরা নাহিদার ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করেন। ইখতিয়ার টান দিয়ে তাঁর মাকে সরিয়ে নেন। পরে হামলাকারীরা পালিয়ে যান।

জরুরি নম্বরে কল দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় বলে জানান ইখতিয়ার। তিনি বলেন, অ্যাম্বুলেন্সে করে তাঁর মাকে সেন্ট জর্জ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁর মাথায় পাঁচটি সেলাই দেন। হাসপাতালে এক দিন চিকিৎসা নিয়ে নাহিদা আক্তার বাসায় ফেরেন।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আদালত আগামী ১৩ অক্টোবর শুনানির তারিখ রেখেছেন।

ইখতিয়ার লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পাশাপাশি তিনি খণ্ডকালীন চাকরি করেন। ২০১৬ সালে তাঁর পরিবার ইতালি থেকে লন্ডনে অভিবাসী হয়। ইখতিয়ারের বাবার নাম দুলাল মৃধা। তাঁদের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদী উপজেলায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

আফগানদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বা...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা