সংগৃহীত ছবি
খেলা

মিরপুর টেস্টে লিড নিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে তৃতীয় দিনে মিরাজ ও জাকেরের ব্যাটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিডে রয়েছে টাইগাররা। তবে দ্বিতীয় সেশনের মাঝে মিরপুরে হানা দেয় বেরসিক বৃষ্টি।

মিরপুরে হানা দেয় বেরসিক বৃষ্টি। এরপর খেলা শুরু হলেও মিরপুরের আকাশ মেঘে ঢেকে থাকায় আলোকস্বল্পতার করণে ৫ ওভার পর আবারও খেলা বন্ধ রাখেন আম্পায়াররা। শেষ পর্যন্ত আকাশ পরিষ্কার না হওয়ায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।

এতে তৃতীয় দিন শেষে ৮৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৮৭ রানে এবং ১৬ রানে অপরাজিত রয়েছেন নাঈম। এতে ৮১ রানের লিডে রয়েছে বাংলাদেশ। এখান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। আগামীকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হবে চতুর্থ দিনের খেলা।

বুধবার (২৩ অক্টোবর) তৃতীয় দিনে ব্যাট করে নেমেছিলেন আগের দিনে ৩৮ রান করা জয় এবং ৩১ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। কিন্তু ৭ রানের ব্যবধানে জয় (৪০), মুশফিক (৩৩) এবং লিটনকে (৭) হারায় বাংলাদেশ। এতে দলীয় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।

এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ। জাকের ও মিরাজের ৯০ রানের জুটিতে ভর করে দক্ষিণ আফ্রিকার ২০২ রানের বাধা টপকে লিডে পা রাখে বাংলাদেশ।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা