খেলা

হঠাৎ অবসরে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশেষজ্ঞ

ক্রীড়া ডেস্ক

বয়স এখনো ৩০ হয়নি। দলে তাঁর গুরুত্বও কমেনি। তবে সামনে লম্বা সময় পড়ে থাকলেও ২৯ বছর বয়সেই থামার কথা বললেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটকিপার-ব্যাটসম্যান আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়া পুরান এমন সময়ে জাতীয় দল ছাড়লেন, যখন তিনিই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি রানের মালিক।

২০১৬ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন পুরান। গত ৯ বছরে কোনো টেস্ট খেলেননি, খেলেছেন শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি। ৬১ ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটিও ২০২৩ সালের। এর পর থেকে শুধু টি-টোয়েন্টিই খেলে যাচ্ছিলেন।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও খেলে যাচ্ছিলেন সমানতালে। সর্বশেষ ২০২৪ সালেই যেমন টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ ১৭০টি ছক্কা মেরেছেন তিনি। শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে।

পুরান সর্বশেষ মাঠে নেমেছেন সদ্য সমাপ্ত আইপিএলে। এই টুর্নামেন্টে লক্ষ্ণৌর হয়ে ৫০০ রান করার পথে মেরেছেন আসরের সর্বোচ্চ ৪০ ছক্কা। আইপিএল শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ দলের ইংল্যান্ড সিরিজ থাকলেও পুরান সেটিতে অংশ নেননি। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন। তবে এবার সিরিজ থেকে নয়, ওয়েস্ট ইন্ডিজের ভবিষ্যতের সব খেলা থেকেও নাম সরিয়ে নিয়েছেন তিনি।

এক ইনস্টাগ্রাম বার্তায় পুরান লিখেছেন, ‘মেরুন জার্সি গায়ে জড়ানো, জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে থাকা, আর মাঠে নামলে প্রতিবার নিজের সবটুকু উজাড় করে দেওয়া... এসব আমার কাছে আসলে কতটা গুরুত্ব বহন করে, তা শব্দে প্রকাশ করা খুব কঠিন। দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়া আমার জীবনের এক অসাধারণ গৌরব, যা আমি আজীবন হৃদয়ে ধারণ করব। আমার ক্যারিয়ারের আন্তর্জাতিক অধ্যায় শেষ হয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই ম্লান হবে না।’

পরে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে বলেছে, ‘নিকোলাস আনুষ্ঠানিকভাবে আমাদের তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন, যা তাঁর ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাল। একজন বিশ্বমানের খেলোয়াড় এবং ম্যাচের মোড় ঘোরানো তারকা হিসেবে নিকোলাস ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা (১০৬টি) এবং সর্বোচ্চ রান সংগ্রাহক (২,২৭৫ রান) হিসেবে বিদায় নিচ্ছেন। মাঠে তাঁর পারফরম্যান্স এবং দলের ভেতরে তাঁর প্রভাব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা