খেলা

একের পর এক ছক্কা মারার রহস্য জানালেন পুরান

ক্রীড়া ডেস্ক

চলতি আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে নজর কাড়ছেন ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান। সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জেতান তিনি। ম্যাচ শেষে নিজের সহজাত ছক্কা মারার কৌশল নিয়েও কথা বলেন এই ব্যাটার।

আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন পুরান। দিল্লির বিপক্ষে ৩০ বলে ৭৫, সানরাইজার্সের বিপক্ষে ২৬ বলে ৭০, আর পাঞ্জাবের বিপক্ষে করেন ৩০ বলে ৪৪ রান। মুম্বাইয়ের বিপক্ষে কিছুটা ব্যর্থ হলেও (৬ বলে ১২), কলকাতার মাঠে ইডেনে আবার ফিরলেন নিজস্ব ছন্দে। খেললেন ৩৬ বলে ৮৭ রানের ইনিংস। এখন পর্যন্ত পাঁচ ইনিংসে ৭২ গড়ে করেছেন ২৮৮ রান। স্ট্রাইক রেট ২২৫। মেরেছেন ২৫টি চার ও ২৪টি ছক্কা-যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ।

পুরান বলেন, ‘এই প্রশ্নটা আমাকে বহুবার করা হয়েছে। আসলে কোনো রহস্য নেই। আমি প্রচুর অনুশীলন করি। মাঠে যা দেখি, তার সবই নেটেও করে থাকি। চেষ্টা করি বল বুঝে খেলার। এটুকুই।’

তিনি আরো বলেন, ‘বোলারদের লাইন ও লেংথ বুঝে খেলাটা জরুরি। ওদের পেসাররা ফুল লেংথ ও স্টাম্পের বাইরের বল করছিল। কখনও শর্ট বলও করেছে। স্পিনারদের বলগুলোও ব্যাটে ভালো আসছিল। উইকেট আমাদের সহায় ছিল, এই মাঠেই আমরা এখন পর্যন্ত সবচেয়ে ভালো খেলেছি।’

ম্যাচে মিচেল মার্শও ঝড় তোলেন ৪৮ বলে ৮১ রানে। পুরানের সঙ্গে তার ৭১ রানের দ্রুত জুটি দলকে এনে দেয় বিশাল স্কোর ৩ উইকেটে ২৩৮ রান।

মার্শকে নিয়ে পুরান বলেন, ‘মার্শ আমার কাজটা সহজ করে দিয়েছে। আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া হয়েছে। দলের সবাই নিজস্ব পারফরম্যান্স নয়, বরং দলকে সামনে রাখছে। ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আমি খুবই সন্তুষ্ট।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা