ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
জাতীয়
চিন্ময়-ইসকন ও সংখ্যালঘু

বাংলাদেশ ইস্যুতে যা বলল ভারত

আমার বাঙলা ডেস্ক

ক্ষমতার পালাবদলের পরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। আমরা আশা করি, সে দেশের সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।’

বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ও চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়ে জয়সওয়াল বলেন, ‘আমরা আশা করব, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হবে এবং তাঁর আইনি অধিকার রক্ষা করা হবে।’

শুক্রবার (২৯ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই জয়সওয়ালকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেন।

রণধীর বলেন, “হিন্দুদের ওপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত। এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশ সরকারের রয়েছে সেটি তারা পালন করবে।”

চিন্ময় দাসের বিষয়ে তিনি বলেন, “আমরা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে একটি বিবৃতি দিয়েছি। আমরা দেখেছি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে নিষ্পত্তি হবে। এছাড়া তার যে আইনি অধিকার রয়েছে সেটিও পুরোপুরিভাবে তিনি পাবেন।”

অপর এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ইসকন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত। তাদের সামাজিক ক্ষেত্রে অবদান রাখার ভালো রেকর্ড রয়েছে।” এ সময় বাংলাদেশ সরকারকে হিন্দুসহ সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান এই মুখপাত্র।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ বৃহস্পতিবার সংসদে বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের মন্দির, বিগ্রহ এবং ধর্মীয় স্থানগুলো ধারাবাহিক হামলার শিকার হচ্ছে। দুর্গাপূজার সময় ঢাকার তাঁতিবাজারের মণ্ডপে আক্রমণ এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে ডাকাতির মতো ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।’

তিনি আরও বলেন, ‘ভারত আশা করে, বাংলাদেশ সরকার সে দেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের উপাসনালয়গুলো সুরক্ষিত রাখবে।’

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

শান্তি ফেরাতে মধ্যস্থতা করবে চীন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত চীন সফরের ঠিক আগে আবার...

আগামী মাসে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ

আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি উত্তেজনাপূর্ণ অনূর্ধ্ব...

মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাট এলাকায় সড়ক দ...

শ্রীলঙ্কার বিপক্ষে ইংলিশদের বিশাল জয়

অধিনায়ক হ্যারি ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরির ওপর ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে তিন...

নীলফামারীতে দেড়শ জনকে চিকিৎসা ও খাদ্য সহায়তা

নীলফামারীতে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা