সংগৃহিত
জাতীয়

রেমাল তাণ্ডবে দুই নারীসহ ১০ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দুইজন নারী ও আটজন পুরুষ।

সোমবার (২৭ মে) মন্ত্রণালয় থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় ১০ জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন খুলনার লালচাঁদ মোড়ল, বরিশালের জালাল সিকদার, মো. মোকলেছ ও লোকমান হোসেন, সাতক্ষীরার শওকত মোড়ল, পটুয়াখালীর মো. শরীফ, ভোলার জাহাঙ্গীর, মাইশা ও মনেজা খাতুন এবং চট্টগ্রামের সাইফুল ইসলাম হৃদয়।

মন্ত্রণালয় জানিয়েছে, খুলনার বটিয়াঘাটা উপজেলায় বসতঘরের ওপরে গাছ পড়ে মৃত গহর আলী মোড়লের ছেলে লাল চাঁদ মোড়ল (৩৬) মারা গেছেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মৃত নরিম মোড়লের ছেলে শওকত মোড়ল (৬৫) সাইক্লোন সেন্টারে যাওয়ার পথে অসুস্থ হয়ে মারা যান।

বরিশালে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলার আজমত আলী শিকদারের ছেলে জালাল শিকদার (৫৫) বাজারে যাওয়ার পথে গাছের ডাল ভেঙে মারা গেছে।

বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় লিলি পম্পের দক্ষিণ পাশে মেঘা কিচেন চাইনিজ রেস্টুরেন্টের উত্তর পাশের দেয়াল ভেঙে পার্শ্ববর্তী হোটেলে কর্মরত অবস্থায় মারা গেছেন মো. মোখলেছ (২৮)। এছাড়া, একই স্থানে একই কারণে আমজাদ হালদারের ছেলে মোহাম্মদ লোকমান হোসেন (৫৮) মৃত্যুবরণ করেন।

এদিকে, জলোচ্ছ্বাসের পানিতে ডুবে মারা গেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আব্দুর রহিমের ছেলে মো. শহীদ (২৭)। এখন পর্যন্ত ভোলায় বোরহানউদ্দিন দৌলতখান ও লালমোহনে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভোলার বোরহানউদ্দিনে গাছ চাপায় মারা গেছেন জাহাঙ্গীর (৫০) নামের এক ব্যক্তি। দৌলতখান উপজেলায় গাছ চাপায় মারা গেছে মোহাম্মদ মনিরের কন্যাশিশু মাইশা (৪)। এছাড়া, লালমোহনে টিনের ঘরের আড়ার নিচে পড়ে মনেজা খাতুন (৫৪) নামের এক নারী মারা গেছেন।

অন্যদিকে, চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল জেড এলাকায় খলিলের বাড়ির বিপরীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা