সংগৃহিত
জাতীয়
পুড়ছে সুন্দরবন

আগুন নেভাতে যোগ দিয়েছে বিমানবাহিনী

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নির্বাপনের কাজে যোগ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি দল।

রোববার (৫ মে) দুপুর সাড়ে ১২টা থেকে বনভূমি এলাকায় একটি হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হচ্ছে।

আজ সকাল থেকে আগুন নির্বাপনের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সহযোগিতায় বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি যোগ দিয়েছে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর দুটি আলাদা দল। বিমানবাহিনী সকাল থেকে দুই দফায় হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান বলেন, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় আছে। সাড়ে ১২টা থেকে বিমানবাহিনী হেলিকপ্টারে করে পানি দেওয়া শুরু করেছে। পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীদের কাজে সহযোগিতা করছে বন বিভাগ, স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন, জন প্রতিনিধিসহ স্থানীয়রা।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহিদুল আলম চৌধুরীর বলেন, ভোলা নদী থেকে অন্তত দুই কিলোমিটার দূরে আগুনের উৎসে সকাল থেকে পানি ছিটানো হচ্ছে। ফাইভ লাইন কাটা হয়েছে, তাতে নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারবে না। তিন দিক দিয়ে ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। এখন বনের মধ্যে বড় ধরনের আগুন নেই।

গতকাল শনিবার (৪ মে) বিকাল পৌনে ৩টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় বন বিভাগ। তীব্র তাপপ্রবাহের মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারেনি বন বিভাগ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা