সংগৃহিত
রাজনীতি

সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে যারা ক্ষমতায় আছেন তারা নির্বাচনকে নির্বাসনে দিয়েছে। আজকে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেন না, সবকিছু বন্দি করেছে তারা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

কাফরুল থানা বিএনপির উদ্যোগে এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিংসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, এই দম বন্ধ করার মতো পরিস্থিতিতে আমরা বসবাস করছি। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য জিয়াউর রহমানের আদর্শ, সততা ধারণ করে কাজ করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা আমরা ফিরে পাবো।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের সব দুর্যোগে মেজর জিয়াউর রহমান জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। ৭১ সালে দেশের নেতৃত্ব যখন দোদুল্যমান, তারা যখন কোনো দিক নির্দেশনা দিতে পারছিলেন না, ঠিক ওই সময় সেনাবাহিনীর একজন মেজর চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জিয়াউর রহমান বাকশাল বন্ধ না করলে বাকশাল যেভাবে কায়েম করা হয়েছিল তা অব্যাহত রাখা হতো। জিয়াউর রহমান রাজনীতি করেছেন, তেমনি সবাই রাজনীতি করার সুযোগ দিয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শক্তিশালী অর্থনীতি গড়তে গভীর পুঁজিবাজারের ওপর জোর গভর্নরের

সোমবার (২৯ ‍জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচে...

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

বাংলাদেশে আসার জন্য প্রস্তুত অবস্থায় আছে ২০টি ভারতীয় রেলকোচ। চলতি জুল...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

মিল্কভিটায় আর্থিক দুর্নীতির সিন্ডিকেট !

দেশের অন্যতম শীর্ষ সমবায় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায়...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার প্রত্যাহার...

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণি...

নোয়াখালীতে থাই জুয়ার আসরসহ বিভিন্ন স্থানে অভিযানে গ্রেপ্তার - ৬

নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়ি, পাঁচ ব...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

সর্বস্তরের মানুষের ভালোবাসায় ও শ্রদ্ধায় সিক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা