সংগৃহিত
রাজনীতি

সরকার পচে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, এই সরকার পচে গেছে, একেবারে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। তারা মুখে যতই কথা বলুক, যাই করুক, আসলে এদের কোনও অতিত্ব নেই। তার প্রমাণ আজকে একেক করে বের হচ্ছে সব জায়গায়।

মঙ্গলবার (২৮ মে) রাজধানীর সেগুনবাগিচায় এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ কার সৃষ্টি প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, যার আজকে হাজার-হাজার কোটি টাকার দুর্নীতির কথা বের হচ্ছে। এরা সরকারের সৃষ্টি। এর জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ করার দরকার।

আজকে চারদিকে তাকিয়ে দেখেন, শুধু তাদের দুর্নীতি আর দুর্নীতি। শুধু ঢাকাতে নয়, জেলা শহরগুলোতেও দুর্নীতি আর দুর্নীতি। সব জায়গায় একই অবস্থা। তথাকথিত ডামি নির্বাচনে নির্বাচিত এমপিরা দুর্নীতি নিমজ্জিত। এক সাবেক ভূমি প্রতিমন্ত্রীর বিদেশে ৩৬৫টি বাড়ি।

একটি গল্পের চরিত্রের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এক লোক ব্যর্থ হয়ে আত্মহত্যা করতে গিয়েছেন। তখন পেছন থেকে একজন বললেন, লাভ নেই, তুমি মরতে পারবে না। কারণ তোমার মরার সময় হয় নাই। কিন্তু তার ৪-৫ বছর পর ওই লোক আরাম করে খেয়ে ঘুমাতে গেলে দেখেন তার মাথায় আজরাইল বসে আছেন। তখন ওই ব্যক্তি একবার এদিকে মাথা দেন তো, আবার অন্যদিকে মাথা দেন। তখন আজরাইল বললেন, লাভ নেই। তোমার মরার সময় হয়ে গেছে।

তিনি আরও বলেন, আজকে এই সরকারের যাওয়ার সময় হয়ে গেছে। ঘুরাঘুরি অনেক করছেন, এখন এসব বন্ধ করে আপনার দাফন-কাফন যেন সঠিকভাবে হয়, আপনাকে যেন মানুষ মনে রাখতে পারে সেইভাবে চিন্তাভাবনা করে বিদায় হন।

দেশকে বাঁচাতে হলে নতুন চিন্তাভাবনা নিয়ে আগাতে হবে বলে যোগ করে মির্জা ফখরুল বলেন, যারা দেশকে ভালোবাসেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দানবের হাত থেকে রক্ষা করতে হবে। এখানে চলাও বিপদ, আন্দোলন করাও বিপদ। কিন্তু সাহস করে আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাদের চলমান আন্দোলন চলবে, সামনে আরও বেগবান হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অনেকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা