সংগৃহিত
রাজনীতি

ষড়যন্ত্রকারীরা দেশকে পাকিস্তানি রাষ্ট্র বানাতে চায়

নিজস্ব প্রতিবেদক: দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে পাকিস্তানি ও জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বাহাউদ্দিন নাছিম বলেন, ষড়যন্ত্রকারীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কীভাবে শেখ হাসিনা এবং বাংলাদেশের ক্ষতি করা যায়। সবাইকে সজাগ থাকতে থাকতে হবে দেশ ও স্বাধীনতাবিরোধীরা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।

নড়াইল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজম্মেল হক, যুব ও ক্রীড়া সম্পাদক এবং হুইপ মাশরাফি বিন মর্তুজা এমপি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি, বিএম কবিরুল হক মুক্তি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস বোস, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন খান নিলু প্রমুখ বক্তব্য রাখেন।

হুইপ মাশরাফি বিন মর্তূজা বলেন, আমার এই জায়গায় আসার জন্য যার একমাত্র অবদান তিনিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যিনি নড়াইলবাসীর জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগ হবে মানবিক যারা মানুষের কল্যাণে কাজ করবে। মানুষের বিপদে পাশে থাকবে। কোনো সন্ত্রাসী-মাদকসেবী বা টেন্ডারবাজ যুবলীগ করতে পারবে না। বিগত সময়ে এবং আগামীদিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারবে তেমন ব্যক্তিকে দিয়েই যুবলীগের কমিটি করা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা