সংগৃহিত
লাইফস্টাইল

রক্তস্বল্পতা থেকে বাঁচার উপায়

লাইফস্টাইল ডেস্ক: রক্তস্বল্পতা এক নীরব ঘাতকের নাম। শুরুতে হয়তো টের পাওয়া যায় না। কিন্তু ধীরে ধীরে একটা সময় তা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই আগেভাগেই খেয়াল রাখতে হবে। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকলে রক্তস্বল্পতা দেখা দেয় না। তবে এর অভাবে রক্তস্বল্পতা সৃষ্টি হতে পারে। ফলস্বরূপ দেখা দেয় ক্লান্তি, দূর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্টের মতো সমস্যা। এই সমস্যা থেকে বাঁচতে আপনাকে খেতে হবে এমন সব খাবার, যেগুলো রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। চলুন জেনে নেওয়া যাক-

১) সবজ শাক-সবজি:

সবুজ রঙের শাক সবজিতে পাওয়া যায় আয়রন এবং ফোলেট। এই দুই উপাদান হিমোগ্লোবিন তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফোলেট হলো এক ধরনের ভিটামিন বি। আপনি যদি নিয়মিত পালং শাক খান তবে এই দুই উপাদান পাবেন। ফলে বাড়বে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা। এছাড়া অন্যান্য সবুজ শাক-সবজি খাবেন নিয়মিত। পাশাপাশি বেদানা খেতে পারেন। এতে থাকা আয়রন হিমোগ্লোবিন বাড়াতে কাজ করে।

২) ভিটামিন সি:

আমাদের শরীরে আয়রন শোষণের জন্য প্রয়োজন হয় ভিটামিন সি। এই ভিটামিনের অভাবে শরীরে আয়রন শোষণ বিঘ্নিত হয়। এর ফলে কমে যায় হিমোগ্লোবিনের পরিমাণ। লেবু, কমলা, বেরি জাতীয় ফলে পাওয়া যায় ভিটামিন সি। এ ধরনের খাবার খেতে হবে পর্যাপ্ত।

৩) কলা:

পাকা কলা কিংবা কাঁচা কলা, উভয়ই আমাদের শরীরের জন্য উপকারী। পাকা কলা ফল হিসেবে খাওয়া হলেও কাঁচা কলা খাওয়া হয় সবজি হিসেবে। এটি সারাবছরই পাওয়া যায়। কলায় থাকে আয়রন এবং ফোলেট। এই দুই উপাদান হিমোগ্লোবিন তৈরির জন্য প্রয়োজনীয়। তাই রক্তস্বল্পতা থেকে বাঁচতে চাইলে নিয়মিত কলা খাওয়ার অভ্যাস করুন। এতে আরও অনেক সমস্যা থেকে দূরে থাকা সহজ হবে।

৪) বিটরুট:

অনেকটা শালগমের মতো দেখতে গাঢ় লাল রঙের এই সবজি চেনা আছে নিশ্চয়ই? বলছি বিটরুটের কথা। এই সবজিতে থাকে প্রচুর আয়রন। যে কারণে আপনি যদি নিয়মিত বিটরুট খান তবে তা হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। সেইসঙ্গে এতে আরও থাকে ফলিক অ্যাসিড, যা হিমোগ্লোবিন তৈরিতে অবদান রাখে। তাই বিটরুট রাখুন আপনার নিয়মিত খাবারের তালিকায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা