সংগৃহিত
লাইফস্টাইল

মাইগ্রেন দূরে রাখার টিপস

লাইফস্টাইল ডেস্ক: মাইগ্রেনকে সাধারণ সমস্যা মনে হলেও আসলে তা নয়। কারণ এর যন্ত্রণা কেবল ভুক্তভোগীই বুঝতে পারেন। মাইগ্রেন একবার শুরু হলে সেই ব্যথা ছাড়িয়ে যায় বাকি সবকিছু। কোনো কাজই তখন সহ্য হয় না। আলো আর শব্দে ব্যথা বেড়ে যায় বহুগুণ।

মাইগ্রেন দূর করার কার্যকরী কোনো ওষুধও নেই। তবে এটি দূরে রাখা যায়। কিছু কাজ আছে যেগুলো করলে মাইগ্রেন সহজে কাছে ঘেঁষতে পারে না। চলুন জেনে নেওয়া যাক কী করলে মাইগ্রেন থেকে দূরে থাকা যায় বা আরাম পাওয়া যায়-

১) চিকিৎসকের পরামর্শ নিতে হবে

মাইগ্রেন শুরু হলে প্রথমে কপালের একদিক দিয়ে যন্ত্রণা শুরু হবে। এই সমস্যা দেখা দিলে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এটি মোটেও অবহেলা করবেন না। কারণ এর সঙ্গে আরও অনেক সমস্যা জড়িয়ে থাকতে পারে। চিকিৎসকের দেওয়ার পরামর্শপত্র মেনে চলার পাশাপাশি কিছু উপায় মেনে চললে আরাম পাবেন এবং মাইগ্রেন থেকে দূরে থাকতে পারবেন।

২) সকালে আদা চা পান করুন

আপনার যদি মাইগ্রেন থাকে তাহলে প্রতিদিন সকালের পানীয় হিসেবে বেছে নিন এককাপ আদা দেওয়া চা। পানীয় হিসেবে এটি খুবই উপকারী। আপনার মাথা যন্ত্রণা দূর করার ক্ষেত্রে আদা দেওয়া চা বেশ কার্যকরী। এটি মাইগ্রেনের সমস্যায়ও আরাম দেবে। তাই প্রতিদিন সকালে আদা দেওয়া চা পান করতে ভুলবেন না।

৩) অতিরিক্ত ঠান্ডা বা গরম পানি পান করবেন না

আসছে গরমের দিন। অনেকে তৃষ্ণায় অতিরিক্ত ঠান্ডা পানি পান করতে পারেন। কিন্তু এটি করবেন না। বিশেষ করে আপনার মাইগ্রেনের সমস্যা থাকলে তা কখনোই করবেন না। কারণ বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ঠান্ডা বা গরম পানি পান করলে মাইগ্রেন আরও বেড়ে যায়। তাই এই মাথাব্যথা থেকে দূরে থাকতে এদিকে খেয়াল রাখুন। তবে শরীর ভেতর থেকে আর্দ্র রাখার জন্য স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন পর্যাপ্ত।

৪) অ্যালোভেরা জেল ব্যবহার

অ্যালোভেরা জেলের অনেক গুণ রয়েছে। এটি কিন্তু আপনার মাইগ্রেনের ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা রাখতে পারে। মাইগ্রেন দেখা দিলে অ্যালোভেরা জেল মাথায় মাখবেন। এতে এই অসহ্য যন্ত্রণা থেকে কিছুটা আরাম পাবেন। এই জেল দিয়ে কপালও ম্যাসাজ করতে পারেন। এতেও কিছুটা নিস্তার পাবেন মাইগ্রেন থেকে।

৫) নিয়মিত ঘুম প্রয়োজন

নিয়মিত ঘুম না হলে যেসব সমস্যা বাড়ে তার মধ্যে একটি হলো মাইগ্রেন। তাই এই সমস্যা দেখা দিলে সবার আগে খেয়াল করুন ঘুমের রুটিনের দিকে। দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুমের অভ্যাস করুন। আগেভাগে ঘুমাতে যান এবং আগেভাগে ঘুম থেকে উঠুন। তীব্র রোদে বের হবেন না। আর যদি বের হতেই হয় তবে ছাতা বা সানগ্লাস ব্যবহার করুন। এতে মাইগ্রেন থেকে দূরে থাকা সহজ হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা