সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি নিয়ে সংশয়ের মধ্যেই নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যেকোনো মুহূর্তে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

রবিবার এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা যেকোনো মুহূর্তে তীব্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত আছি। গাজায় আমরা হামাসের সংঘবদ্ধ বাহিনীকে শেষ করে দিয়েছি। কোনো সন্দেহ থাকবে না-আমরা যুদ্ধের সম্পূর্ণ লক্ষ্য অর্জন করব।

এ ছাড়া যুদ্ধের লক্ষ্যগুলো আলোচনা বা অন্য উপায়ে সম্পন্ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। সম্পূর্ণ বিজয়ের প্রতিশ্রুতিও দেন নেতানিয়াহু। হামাসকে গাজা শাসন করতে দেওয়া হবে না এবং যুদ্ধবাহিনীকে ভেঙে ফেলা হবে বলে মন্তব্য করেন তিনি।

ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করার কথা থাকলেও তা করেনি তেল আবিব। বন্দিদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আর কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে হামাস। তাদের মুক্ত না করা যুদ্ধবিরতি আলোচনার স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে সংগঠনটি।

এদিকে দুই দশকেরও বেশি সময় পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবারের এই ঘটনায় সেখানে চলমান সামরিক উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলেছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীকে মিশর, জর্ডান বা অন্য কোনো তৃতীয় দেশে স্থানান্তরের পরিকল্পনা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান। ট্রাম্পের পরিকল্পনাটি প্রত্যাখ্যানের কথা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে পুনর্ব্যক্ত করেন তিনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা