আন্তর্জাতিক

ফেডারেল কর্মীদের কাজের হিসাব চাইলেন মাস্ক, নইলে চাকরি নেই

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির ফেডারেল সরকারের কর্মচারীদের কাছে ই-মেইল পাঠিয়েছে। স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঠানো এই ই-মেইলে কর্মচারীদের আগের সপ্তাহের কাজের বিবরণ দিতে বলা হয়েছে।

সেটিও আবার দিতে হবে ৪৮ ঘণ্টা তথা আগামীকাল সোমবার রাতের মধ্যে। আর তা না হলে তাদের চাকরি হারানোর ঝুঁকির কথা বলা হয়েছে ই-মেইলে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ট্রাম্প প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্বে রয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক।

শনিবার ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই এই ই-মেইল পাঠানো হয়। এতে বলা হয়, ইমেইলের অনুরোধে জবাব না দেওয়ার বিষয়টিকে কর্মচারীর পদত্যাগ হিসেবে দেখা হবে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া ওই পোস্টে মাস্ক বলেন, সব ফেডারেল কর্মচারী শিগগিরই একটি ই-মেইল পাবেন। এই ই-মেইলে তারা গত সপ্তাহে কী কাজ করেছেন, তা বোঝানোর জন্য অনুরোধ করা হবে। ই-মেইলে সাড়া দিতে ব্যর্থ হলে সেটাকে পদত্যাগ হিসেবে ধরে নেওয়া হবে।

ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় মাস্ক তার ওই পোস্টটি দেন। সেখানে তিনি মাস্ককে আরো আক্রমণাত্মক হওয়ার কথা বলেন। মূলত যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় হ্রাস করার লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগে (ডিওজিই) মাস্কের ভূমিকার ক্ষেত্রে একথা উল্লেখ করেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইলন একটি দুর্দান্ত কাজ করছেন, কিন্তু আমি তাকে আরো আক্রমণাত্মক হতে দেখতে চাই।’ ট্রাম্প আরো ইঙ্গিত দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রকে বাঁচানো দরকার এবং এই কারণে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে—যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরো বড় করা।’

রয়টার্স বলছে, ফেডারেল সংস্থাগুলোর কর্মচারীদের কাছে পাঠানো এই ই-মেইল দেখেছে তারা। ই-মেইলে গত সপ্তাহে কর্মক্ষেত্রে কর্মচারীরা ঠিক কী কী কাজ করেছেন, তার সারাংশ পাঁচটি ভাগে উল্লেখ করে দিতে বলা হয়েছে।

পাশাপাশি এই ই-মেইলের অনুলিপি কর্মচারীদের ব্যবস্থাপকদেরও দিতে বলা হয়েছে। আর এই ই-মেইলের জবাব দেওয়ার জন্য স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

জুলাই পদযাত্রায় এনসিপির উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হাম...

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে।...

ফের বৃষ্টির আভাস

দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। একইসঙ্গে ক...

পুষ্টিগুণে ভরপুর পেঁপে

কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই পেঁপে পুষ্টিগুণে ভরপুর।...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা