সংগৃহিত
আন্তর্জাতিক

ফিলিপাইনে ইউইনিয়ার আঘাতে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইউইনিয়ার আঘাতে অন্তত সাতজন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযান এখনও চলছে।

সপ্তাহান্তে আঘাত হানা ইউইনিয়ার প্রভাবে রাজধানী ম্যানিলার দক্ষিণ দিকের রাজ্যগুলোতে ঝড়ো হওয়া বয়ে গেছে এবং ভারি বৃষ্টি হয়েছে। ঝড়ের কারণে কয়েকটি বিমানবন্দর ও সমুদ্রবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটেছে।

ঝড়টি মঙ্গলবার জাপানের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টা ১৩০ কিলোমিটার থাকলেও কখনো কখনো তা ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ মিসামিস ওরিয়েন্টাল প্রদেশে ঝড়ের সময় একটি গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় সেটির উপর গাছ ভেঙে পড়ে ১৪ বছরের এক কিশোরী নিহত হয়েছে। গাড়িতে থাকা আরেক শিক্ষার্থী আহত হয়েছে।

পুলিশ মেজর এলিজাবেথ ক্যাপিস্ট্রানো ডিডব্লিউপিএম রেডিও স্টেশনকে বলেছেন, কুইজোন প্রদেশে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৫৬ ও ২২ বছর বয়সী দুজন পুরুষ পানিতে ডুবে এবং ৩৯ বছর বয়সী একজন পুরুষ গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন।

ব্রুনাই সফরে যাওয়ার আগে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র বলেছেন, ঝড়ে প্রায় ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি বিমানবন্দর ও নয়টি সমুদ্রবন্দরের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে।

চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইউইনিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বছরে গড়ে ২০টি ঝড় আঘাত হানে। ঝড়ের সঙ্গে ভারি বৃষ্টি, ঝড়ো বাতাস এবং ভয়াবহ ভূমিধসের ঘটনাও ঘটে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

রণবীরের নতুন ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বেশ কিছুদিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নানা জল্পনা চলছ...

ধানুশের পর নতুন প্রেমের গুঞ্জনে ম্রুনাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

যে রাশির মানুষ সহজেই প্রেমে পড়েন

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

যেসব জিনিসে থাকে মাইক্রোপ্লাস্টিক

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা