সংগৃহিত
আন্তর্জাতিক

ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের দমন করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের পক্ষে গত কয়েক মাস ধরে বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে। শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়ে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যেই এ ইস্যুতে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২৪ সালেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি জয়ী হতে পারেন, তাহলে ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের দমন করবেন।

চলতি বছরের শুরুতে তিনি ছোট একটি ইহুদি ডোনার গ্রুপের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে এসব কথা বলেছেন ট্রাম্প। বৈঠকে উপস্থিত ছিলেন এমন কয়েকজনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে সোমবার (২৭ মে)।

সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারেন, তাহলে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করা শিক্ষার্থীদের তিনি যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন।

বৈঠকে ট্রাম্প এপ্রিলে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের দমন করার জন্য নিউইয়র্ক পুলিশের প্রশংসা করেন। এ ধরনের বিক্ষোভ এখনই দমন করা উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প।

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের দমনে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় দুই হাজারের বেশি শিক্ষার্থীকে।

একটি জরিপে দেখা গেছে, ৩০ বছরের নিচের বয়সী অধিকাংশ মার্কিনি গাজা যুদ্ধের অবসান চান। সূত্র: আল-জাজিরা

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা