সংগৃহিত
আন্তর্জাতিক
ইউক্রেন শান্তি সম্মেলন

বাইডেন ও শি’কে জেলেনস্কির আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী মাসে সুইজারল্যান্ডে এক শান্তি সম্মেলনে যোগদানের আহ্বান জানিয়েছেন। এক আবেগঘন ভিডিও’তে প্রচন্ড বোমা বর্ষণে ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলীয় নগরী খারকিভের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে ইউক্রেনীয় নেতাকে ইংরেজিতে এই আহবান করতে দেখা গেছে। খবর এএফপি’র।

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতা প্রেসিডেন্ট বাইডেন ও চীনের নেতা প্রেসিডেন্ট শি’র কাছে শান্তি সম্মেলনে যোগদানের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন,“আমি বিশ্ব নেতাদের মধ্যে যারা এখনও বিশ্বব্যাপী শান্তি সম্মেলনের বৈশ্বিক প্রচেষ্টা থেকে দূরে আছেন, তাদেরকে দয়া করে ব্যক্তিগত নেতৃত্ব ও অংশগ্রহণের মাধ্যমে শান্তি সম্মেলনকে সমর্থন করার আবেদন জানাচ্ছি।” জেলেনস্কি বলেন, নেতাদের উপস্থিত হওয়া উচিত, কারণ বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠের প্রচেষ্টাই সমস্ত প্রতিশ্রুতি পূরণের সর্বোত্তম গ্যারান্টি। তিনি বলেন, তিনি তেমন নেতাদেরই উপস্থিতি চান, যাদের রাশিয়া প্রতারণা করতে পারবে না।

১৫-১৬ জুন লুসার্নের কাছে একটি বিলাসবহুল রিসোর্টে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ইউক্রেনের অনুরোধে সুইস সরকার সম্মেলনটির আয়োজন করছে। সম্মেলনটি মাত্র এক দিন স্থায়ী হবে বলে মনে করা হচ্ছে। ১৬০ প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে রাশিয়া এতে যোগ দেবে না। অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে জি৭, জি২০ ও ব্রিকস গ্রুপের সদস্যরা রয়েছেন। তবে বাইডেনের উপস্থিতি এখনো নিশ্চিত করা হয়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা