সংগৃহিত
আন্তর্জাতিক

পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকটপূর্ণ দেশ পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সিনিয়র সহ-সভাপতি মরিয়ম নওয়াজ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিএমএল-এন পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এবং আজ পাঞ্জাব অ্যাসেম্বলি নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করতে চলেছে। আর এখানেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

নির্বাচিত হলে মরিয়মই হবেন পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বেলা ১১টায় পাঞ্জাব অ্যাসেম্বলির অধিবেশন ডাকা হয়েছে এবং এতে পাঞ্জাবের নবনির্বাচিত স্পিকার মালিক আহমেদ খান সভাপতিত্ব করবেন।

পিএমএল-এন বর্তমানে প্রাদেশিক পরিষদে ২২৪ এমপিএর সমর্থন পেয়েছে। আর মুখ্যমন্ত্রী পদে মরিয়মের প্রতিদ্বন্দ্বী হবেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনিয়র নেতা আফতাব আহমেদ খান। তার পেছনে ১০৩ জন এমপিএর সমর্থন রয়েছে।

আফতাব ১৯৮৮, ১৯৯৩ এবং ২০০২ সালে পাঞ্জাব অ্যাসেম্বলিতে তিন মেয়াদে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এমপিএ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ সালে পিটিআইতে যোগদান করেন এবং এখন তিনি তার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।

মুখ্যমন্ত্রীর নির্বাচনে জয়ী হওয়ার জন্য কোনও প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে জিততে হবে। পাঞ্জাব অ্যাসেম্বলিতে বর্তমানে ৩২৭টি আসন রয়েছে এবং এখানে মুখ্যমন্ত্রী পদে জিততে হলে হাউসের ১৮৭ সদস্যের সমর্থন পেতে হবে।

অধিবেশনের আগে পিএমএল-এন এবং এসআইসি তাদের সংসদীয় দলগুলোর পৃথক বৈঠক করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া পাকিস্তানের আরেক প্রদেশ সিন্ধেও সোমবার মুখ্যমন্ত্রী নির্বাচন করতে চলেছে প্রাদেশিক পরিষদ। এতে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী মুরাদ আলি শাহ তৃতীয়বারের মতো কাঙ্খিত পদ পেতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা